1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 13, 2026, 9:09 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আজারবাইজানের পাল্টা হামলায় আর্মেনিয়ার ১৭ সৈন্য নিহত

  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ১৪, ২০২০
  • 457 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি লঙ্ঘন করে নাগোর্নো-কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজানের সামরিক বাহিনী হামলা পাল্টা-হামলা অব্যাহত রেখেছে। এতে উভয়পক্ষের সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন।

নাগোরনো-কারাবাখের জাতিগত আর্মেনীয় কর্মকর্তারা বলেছেন, আজারবাইজানের সাথে সংঘর্ষে তাদের আরো ১৭ সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখে দুই প্রতিবেশির সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪২ সৈন্য প্রাণ হারালেন।

অন্য দিকে, আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বাকু। ১৯৯০ দশকে দেশ দু’টির মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং বাস্তুচ্যুত হন ১০ লাখের বেশি।

১৯৯৪ সালে দুই দেশ অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছালেও সময়ে সময়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমানে এই অঞ্চলে যে উত্তেজনা দেখা দিয়েছে তা একেবারেই ভয়াবহ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হলেও দু’দিন পার না হতেই আবারো সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী।

তবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

সূত্র : রয়টার্স ও ইন্টারফ্যাক্স

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park