1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 11:27 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আজ রাতেও ঢাকায় ঝুম বৃষ্টি হওয়ার সম্ভাবনা

  • প্রকাশিত : শুক্রবার, মে ৩, ২০২৪
  • 193 বার পঠিত

দূরবীণ ডেস্ক: সকল অপেক্ষার অবসান ঘটিয়ে— শীতল বাতাস নিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীয় ঢাকায় ঝম ঝম করে নামে বৃষ্টি। মাঝরাতে হওয়া এই বৃষ্টির পর জনমনে আসে শান্তি-স্বস্তি, কমে আসে তাপমাত্রা। এতে করে দীর্ঘ প্রায় এক মাস ধরে যে অসহনীয় গরম পড়েছিল সেটির অবসান ঘটে।

গতকালের মতো আজ শুক্রবার (৩ মে) রাতেও ঢাকায় নামতে পারে ঝুম বৃষ্টি। মার্কিন আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার তাদের পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এরসঙ্গে থাকবে বজ্রপাত। সবমিলিয়ে ১ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে।

অ্যাকুওয়েদার আরও জানিয়েছে, রাতের বেলা ঢাকার তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা অনুভূত হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার প্রায় সব অংশের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে।

তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকার বাসিন্দারা এতটাই খারাপ অবস্থায় পড়েছিলেন যে, গতকাল মাঝরাতে বৃষ্টি নামার পর অনেকে বাইরে বের হয়ে পড়েন শুধুমাত্র বৃষ্টিতে নিজের শরীরকে ভেজানোর জন্য। বৃষ্টির সময় ঝড়ো হাওয়াও বইছিল। এই ঝড়ো হাওয়ার চারপাশের পরিবেশকে আরও শীতল করে দেয়।

ঢাকার আশপাশের অঞ্চলগুলোর মধ্যে গতকাল কুমিল্লায় প্রথমে বৃষ্টিপাত হয়। এরপর মুন্সিগঞ্জে নামে স্বস্তির বৃষ্টি। মুন্সিগঞ্জকে ভিজিয়ে নারায়ণগঞ্জকে ভেজায় বহুল প্রতীক্ষিত এ বৃষ্টি। এরপর রাত ৯টার দিকে এক পশলা বৃষ্টিতে ভেজে রাজধানী ঢাকার কিছু অংশ। আর মাঝরাতে পুরো আকাশ ভেঙে নামে অঝোর ধারা।

বৃষ্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেককে পোস্ট করতে দেখা গেছে। বৃষ্টি নামার পর তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park