1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 7:14 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

“আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি”…

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩
  • 409 বার পঠিত

মোশাররফ হোসেন: অপমানে, সেদিন তুমি জলে উঠেছিলে দু:খিনি বর্ণমালা…সেই থেকে শুরু…দিন বদলের পালা। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়… মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা…সালাম সালাম, হাজার সালাম… ভুলবনা সে একুশে ফেব্রুয়ারি, ভুলবনা…বরকত সালামের খুনে লাল ঢাকা রাজপথ…আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি…এসবই বাঙালির অহংকার মহান একুশের ভুবনমোহন গান।

অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ এর পক্ষ থেকে একুশের মহান ভাষা আন্দোলনে শহীদ বরকত, সালাম, রফিক, জব্বার এর আত্মতেয়াগের জন্য জানাই লাল গোলাপ শুভেচ্ছা। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আজ থেকে ৭০ বছর আগে ১৯৫২সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিননাহর “উর্দু কে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা” র প্রতিবাদ করেছিল তখনকার সাহসী ছাত্র ও জনতা। পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে। ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল। এ ঘটনায় বরকত, সালাম, রফিক,জব্বার নিহত হন।

পরবর্তীতে বাংলাদেশের মানুষ স্বাধিকার আন্দোলন থেকে ধাপে ধাপে সংগ্রাম করে ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ বিশ্ব জুড়ে আলোচিত নাম।

বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। মহান একুশে ফেব্রুয়ারির দিনে ঢাকায লক্ষ লক্ষ মানুষ নগ্ন পায়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। বিশ্বজুড়ে একই দৃশ্য দেখা যাব।

টরেন্টোর ডেনটোনিযা পার্কের শহীদ মিনার তৈরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে শ্বেত পাথরে তৈরি শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে।
নিউইয়র্কের জ্যাকসান হাইটসে অস্থায়ী শহীদ মিনারে এবার সম্মিলিত ভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীর নগর, কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক প্রথম প্রহর পুষ্পার্ঘ্য অর্পণ করবে। এছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশন পরিষদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করবে বলে জানা গেছে। লন্ডনে আলতাব আলী পার্ক, পারিস, রোম, বার্লিন, দুবাই, রিয়াদ, কলকাতার দেশপ্রিয় পার্ক, উড়িষ্যা এবং ত্রিপুরার আগরতলাসহ বিভিন্ন দেশে একইভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করবে বাংলাদেশসহ সব দেশের নাগরিক।


নিউইয়র্কের জ্যাকসান হাইটসে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়াও নবান্ন রেসটুরেনট মিলনায়তনে সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে জানা গেছে।

বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা। দিবসটি পালিত হবে বিশ্বজুড়ে। কানাডার অভিবাসী বাংলাদেশের রফিকুল আলমসহ বাংলাদেশ সরকারের চেষ্টায় ইউনেস্কোর স্বীকৃতিতে বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা। একুশের রক্ত বাংলাদেশকে দিয়েছে আন্তর্জাতিক মর্যাদা। এটা ইতিহাস ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park