1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 6, 2026, 4:19 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

‘আমার শপিং বা বেড়ানোর কিছু নেই, তাই তাড়াতাড়ি দেশে চলে আসি’

  • প্রকাশিত : রবিবার, জুলাই ১৪, ২০২৪
  • 178 বার পঠিত

# চীন থেকে আগের দিন আসা প্রসঙ্গে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর বহু দেশে আমি যাই। সেখানে যখন অফিসিয়াল কাজ শেষ হয়ে যায়, তখন আমার তো শপিংয়েও যাওয়ার নাই, বেড়ানোরও কিছু নাই, আমি যত তাড়াতাড়ি পারি দেশে চলে আসি। এটা বহুবার আমি করেছি। যখনই আমি সুযোগ পেয়েছি আমি চলে এসেছি।

রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চীন সফর শেষে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার মেয়েকে (সায়মা ওয়াজেদ পুতুল) ওরা দাওয়াত দিয়েছিল ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়, ওর যাওয়ার কথা। কিন্তু সকাল থেকে ওর জ্বর হলো, যেতে পারেনি আমার সঙ্গে। এটা বাস্তবতা। আমি একজন মা। ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয়। আমাদের সব আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়ে যায়। আমাদের ১১ তারিখ এসে পৌঁছানোর কথা, ১১ তারিখেই এসেছি। বিকেলে আসতাম, আর্লি মর্নিং এসেছি। ৫-৬ ঘণ্টার পার্থক্য।

তিনি বলেন, এই ছয় ঘণ্টার মধ্যেই তোলপাড় হয়ে যাবে, এটা তো বুঝতে পারিনি।

চীন সফর নিয়ে সমালোচনায় কিছুই যায় আসে না জানিয়ে শেখ হাসিনা বলেছেন, আমি বিষয়টিতে খুব গুরুত্ব দিই না। আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি। যারা এই কথাগুলো বলে বেড়াচ্ছেন, তারা জেনে বুঝে বলছেন, নাকি শুধু আমাকে হেয় করার জন্য বলছেন, সেটাই প্রশ্ন। সবসময় আমার বিরুদ্ধে গুজব ছড়ানো, এইভাবে কথা বলা। বলতে বলতে এত বেশি বলে…। যারা বলছে বলতে দেন, এখানে আমার কিচ্ছু যায় আসে না।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park