1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 15, 2026, 1:23 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

‘আমি শেখ হাসিনা-সরকারের পক্ষে বলি, সাংবাদিকরা সেগুলো লেখেন না’

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ১২, ২০২১
  • 339 বার পঠিত

‘আমি শেখ হাসিনা-সরকারের পক্ষে বলি, সাংবাদিকরা সেগুলো লেখেন না। বিকৃতভাবে প্রকাশ করেন’- এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা।

মঙ্গলবার সকালে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডে ডাকবাংলো বীর উত্তম নুরুল হক মিলনায়তনে নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভিপি সেলিম চৌধুরী বাবুল, ঢাকার ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নাজমুল হক নাজিম, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

আবদুল কাদের মির্জা বলেন, ‘আমার নির্বাচনী সভা-সমাবেশে সাংবাদিক-টাংবাদিকরা কে আসবে, কে আসবে না, তা আমার জানার বিষয় না। আপনারা আমার লোক আপনারা আসবেন। ওরা আবোল-তাবোল লেখে। আমি শেখ হাসিনার পক্ষে বলি। রাষ্ট্রপতি, সরকারের পক্ষে বলি, তারা তা লিখে না। বিকৃতভাবে প্রকাশ করে।’

তিনি বলেন, বসুরহাট পৌরসভার ভোটের দিকে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক চোখও তাকিয়ে আছে। বসুরহাট পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। শপথ করানোর কোনো দরকার নেই। আমার কর্মীরা সবাই ইমানদারির সঙ্গে আমার জন্য কাজ করলেই হবে, বেঈমান-মুনাফেক-তো তারা বেঈমান মুনাফেকই। চোরে না শুনে ধর্মের কাহিনী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park