1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 24, 2026, 1:32 am
সংবাদ শিরোনাম :

আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে চীন

  • প্রকাশিত : Friday, July 16, 2021
  • 477 বার পঠিত

দূরবীন নিউজঃ

আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে চীন। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান। এর আগে দুই দফায় উপহার হিসেবে বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়েছে চীন।

তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশি ভাই-বোনদের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেবে চীন। তবে উপহারের ভ্যাকসিন কবে পাঠানো হবে, সে বিষয়ে কিছু বলেননি।

তিনি আরও লিখেছেন, চায়না-সাউথ এশিয়ান কান্ট্রিজ পভার্টি এলিভিয়েশন অ্যান্ড কোঅপারেটিভ ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।

এছাড়া সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তিও করেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা রয়েছে। ইতিমধ্যে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। কেনা ভ্যাকসিনের আরও ২০ লাখ ডোজ শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park