1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 9:12 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আলিকদম সীমান্তে ৩৩ রোহিঙ্গা আটক

  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
  • 220 বার পঠিত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত ৩টায় তাদেরকে আটক করে বিজিবি ৫৭ ব্যাটেলিয়ন। আটকদের মধ্যে ১৪ শিশু, ৯ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার সদরের আমতলী আশ্রয়ণ প্রকল্প কার্যালয়ে অবস্থান নেয় রোহিঙ্গারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।

আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটকদের প্রয়োজনীয় খাবার-পানিয় দিয়ে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। সীমান্তপথে পুনরায় পুশব্যাক করা হবে তাদের। ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park