1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 9:27 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে বদলি

  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২০
  • 415 বার পঠিত

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

একই সঙ্গে তার স্বামী রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউএনও মো. মেজবাউল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত বুধবার (১৬ সেপ্টেম্বর) এক আদেশে তাদের ঢাকায় বদলির নির্দেশ দেয়। আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের এসব পদে বদলি করে নিয়োগ দেওয়া হলো।

গত ০২ সেপ্টেম্বর দিনাজপুরে সরকারি বাসায় ঢুকে দুর্বৃত্তরা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায়। গুরুতর আহত ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাবাকেও পরে সেখানে ভর্তি করা হয়। হামলার ঘটনায় পুলিশ ও র‌্যাব বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্বামী-স্ত্রীকে এক কর্মস্থলে রাখতে আপাতত এই বদলি আদেশ দিয়েছে মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park