1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 4:18 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক

  • প্রকাশিত : রবিবার, মার্চ ৭, ২০২১
  • 350 বার পঠিত

ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ মার্চ) সকালে স্ত্রীর মৃত্যুর পর আয়নুল হক নামের ওই ব্যক্তিতে আটক করা হয়।আটক আয়নুল সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানার বাগবাড়ীর মাসুক মিয়ার ছেলে। তার স্ত্রী সুফিয়া বেগম (২২) সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের মৃত হারুন মিয়ার মেয়ে।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, শনিবার (৬ মার্চ) সকালে সুফিয়াকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যায় আয়নুল। ঐ রাতে স্ত্রীর হাতে একটি ইনজেকশন পুশ করে সে। তখন সুফিয়ার বোন এর কারণ জানতে চাইলে শারীরিক অসুস্থতার কারণে ইনজেকশন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রবিবার সকালে সুফিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এরপরই তার স্বজনরা আয়নুলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

এয়ারপোর্ট থানার ওসি মাইনুল ইসলাম জাকির জানান, পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park