1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 5, 2026, 11:30 am
সংবাদ শিরোনাম :

ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানটি ২৭ বছরের পুরনো

  • প্রকাশিত : Saturday, January 9, 2021
  • 404 বার পঠিত

ক্রু ও যাত্রীসহ ৬২ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানটি ২৭ বছরের পুরনো বোয়িং ৭৩৭-৫০০।  ট্র্যাকিং ডাটা ও রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য অনুসারে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, আজ শনিবার স্থানীয় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। ওই গন্তব্যের যাত্রাপথ ৯০ মিনিট। চার মিনিট পরই কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

ইন্দোনেশিয়া জানান, বিমানটি সাগরের ওপরে ১০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় নিখোঁজ হয়েছে। ফলে এটি সাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বিমানটির জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park