1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 15, 2026, 1:17 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ইসরায়েলি হামলা ঠেকিয়ে দিলো সিরীয় বাহিনী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৪, ২০২১
  • 327 বার পঠিত

সিরিয়ার সামরিক বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে বুধবার ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।

সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সানা আরো জানিয়েছে, ইসরায়েলের বিতর্কিত গোলান মালভূমি থেকে স্থানীয় সময় রাত ১১টার দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে প্রাণহানি না হলেও অন্যান্য ক্ষতি হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের চালানো এ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে সূত্র উল্লেখ করেছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ইসরাইল দক্ষিণাঞ্চলীয় কোনিয়েত্রা প্রদেশে সরকারি বাহিনী লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এখানে ইরানপন্থী মিলিশিয়াদেরও উপস্থিতি ছিল। ইসরাইল নিয়মিতই সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্য করে এসব হামলা চালালেও তারা খুব কমই এসব অভিযানের কথা স্বীকার করে।

অবজারভেটরি আরো বলছে, ইসরায়েল গত ১৩ জানুয়ারি সিরিয়ায় ভয়াবহ হামলা চালায়। এ হামলায় সরকারি ও মিত্র যোদ্ধাদের ৫৭ জন নিহত হয়। সিরিয়ায় ইসরাইলের হামলা শুরুর পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park