1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 1:13 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

উত্তর কোরিয়া সতর্ক করল দক্ষিণকে

  • প্রকাশিত : Sunday, September 27, 2020
  • 560 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তার লাশ খোঁজাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা আরো বাড়তে পারে। আজ রবিবার দক্ষিণ কোরিয়াকে এই সতর্ক বার্তা দিয়েছে উত্তর কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা পশ্চিম সাগরের সামরিক সীমানায় অনধিকার প্রবেশ বন্ধ করতে দক্ষিণ কোরিয়াকে অনুরোধ করছি। এতে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা আরো বাড়তে পারে।’

এ বিষয়ে দক্ষিণ কোরিয়া এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইওনহ্যাপ জানিয়েছে, এই সতর্ক বার্তার মধ্যেই রোববার লাশ খোঁজার অভিযান চালিয়েছে দক্ষিণ কোরিয়া।

এর আগে উত্তর কোরিয়ার সীমানা থেকে ১০ কি.মি. দূরে নৌকা নিয়ে টহল দিতে গিয়ে ইয়েনপিয়ং দ্বীপের কাছাকাছি নিখোঁজ হন দক্ষিণ কোরিয়ান এক মৎস কর্মকর্তা। পরবর্তী সময়ে সিউল দাবি করে, উত্তর কোরিয়ার সৈন্যরা ৪৭ বছর বয়সি ওই কর্মকর্তাকে গুলি করে হত্যা করে ও লাশ পুড়িয়ে দেয়।

যদিও এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে একটি চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

পরবর্তী সময়ে এই ঘটনায় পিয়ংইয়য়ের প্রতি যৌথভাবে তদন্তের আহ্বান জানায় সিউল। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, লাশ পাওয়া গেলে তা দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনা করবে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park