1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 11, 2026, 8:16 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

একটি চিত্রকর্ম বিক্রি করেই জোলির হাতে ৮২৭ কোটি টাকা

  • প্রকাশিত : Tuesday, March 2, 2021
  • 661 বার পঠিত

অ্যাঞ্জেলিনা জোলির মালিকানাধীন ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের ‘টাওর অফ দ্য কুতুবিয়া মস্ক’ চিত্রকর্মটি লন্ডনের এক নিলামে বিক্রি হয়েছে ৭০ লাখ পাউন্ড বা ৮শ ২৬ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩১৫ টাকায়।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র বরাতে জানা যায়, চার্চিলের চিত্রকর্মটির বিক্রয়মূল্য নিলামে ওঠার আগে থেকেই প্রায় চারগুণ বেশি ছিল। চার্চিলের আগের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছিল ১৮ লক্ষ পাউন্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই চিত্রকর্মটি অজ্ঞ্যাত ক্রেতার কাছে বিক্রি হয়েছিল।

ক্রিস্টির একজন মুখপাত্র এটিকে “চার্চিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ” বলে অভিহিত করেন। ১৯৪৩ সালে ক্যাসাব্লাঙ্কা সম্মেলনের পরে মরোক্কান শহর থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ‘টাওয়ার অফ দ্য কুতুবিয়া মস্ক’ নামে এই তেল চিত্রকর্মটি সম্পন্ন করেন।

এই চিত্রকর্মটির শেষ একটি কপি তিনি যুদ্ধের সময় সহকর্মী, মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে দিয়েছিলেন। ২০১১ সালে নিউ অরলিন্সে বিক্রির সময় এই শেষ কপিটি সংগ্রহ করেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park