1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 11, 2026, 8:30 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

এক টেবিলে ৫ বলি তারকা, নতুন কী পরিকল্পনা করছেন করণ?

  • প্রকাশিত : Tuesday, April 30, 2024
  • 225 বার পঠিত

বিনোদন ডেস্ক: এক রেস্তরাঁয়, এক টেবিলে বলিউডের পাঁচজন তারকা! একসঙ্গে তারা করেছেন নৈশভোজও। হৃতিক রোশন, তার প্রেমিকা সাবা আজাদ, রণবীর কাপুর, আলিয়া ভাট, জুনিয়র এনটিআর আর তার স্ত্রী। এখানেই শেষ নয়, সেই টেবিলে উপস্থিত ছিলেন বলি পরিচালক করণ জোহরও।

রোববার রাতে মুম্বইয়ের এক রেস্তরাঁয় তারকাদের এ মিলনমেলা ঘটে। জানা যায়, এই ডিনারের প্ল্যান নাকি করণ জোহরেরই করা। তাহলে এসব তারকাদের এক ফ্রেমে আনার পেছনে তার কী কারণ ছিল?

বহুদিন ধরেই নাকি রণবীর ও আলিয়াকে কাস্ট করে একটা সিনেমা করতে চান করণ। এবং সেই সিনেমায় হৃতিককে এনে দর্শকদের সারপ্রাইজও দিতে চান তিনি। অন্যদিকে, ইদানীং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে করণের। আর তাই সেই একই সিনেমায় নাকি জুনিয়র এনটিআরকেও নেওয়ার কথা করণের।

তবে বলিপাড়ায় এরকম খবর রটলেও, করণ কিন্তু এই নিয়ে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, এই ডিনারের ফাঁকেই নাকি নতুন সিনেমা নিয়ে আড্ডা দিয়েছেন করণ, আলিয়া, রণবীররা।

কয়েকদিন আগে শোনা গিয়েছিল করণ জোহর খুব শিগগিরই রাজ কাপুরের ‘সঙ্গম’ সিনেমায় রিমেক করতে চলেছেন। তবে চমক এখানে নয়। বরং করণ জানিয়েছিলেন এই সিনেমায় অভিনয় করবেন রণবীর সিং, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। এমনিতেই দীপিকা ও রণবীর কাপুরের প্রেমপর্ব জবরদস্ত হিট বলিপাড়ায়। তারপর রণবীর সিংয়ের এন্ট্রি। এই তিনজনকে নিয়ে, ত্রিকোণ প্রেমের গল্প বলতে চান করণ। আর এই জন্য করণ বেছে নিলেন রাজ কাপুরের সঙ্গমকে। অনেকে বলছেন, হয়তো এই টিমকে নিয়েই সঙ্গম সিনেমা হয়তো বানাবেন করণ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park