1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 27, 2026, 8:17 am
সংবাদ শিরোনাম :

ওয়াসার ২৫শ আউটসোর্সিং কর্মীকে স্থায়ী করতে চিঠি

  • প্রকাশিত : Friday, September 6, 2024
  • 284 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগে ও বিভিন্ন পদে কর্মরত অন্তত দুই হাজার ৫শ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন। তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

আন্দোলনের মুখে আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য (স্থায়ী করতে) স্থানীয় সরকার বিভাগে সম্প্রতি চিঠি পাঠিয়েছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম সহিদ উদ্দিন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিবকে (পাস-২) এই চিঠি দেন বলে ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে।

স্থানীয় সরকার বিভাগের কাছে দেওয়া চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াসায় আউটসোর্সিংয়ে যোগদানের পর অনেকেরই চাকরির বয়স শেষ হয়ে গেছে। এ ছাড়া প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবার-পরিজন নিয়ে সামান্য বেতনে পরিবার চালাতে সক্ষম নয় বিধায় মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা প্রয়োজন।

এমতাবস্থায়, ঢাকা ওয়াসায় আউটসোর্সিং বাতিল করে কর্মরত কর্মচারীদের স্ব স্ব পদে রাজস্ব খাতে স্থানান্তর করার সিদ্ধান্তের জন্য অনুরোধ করা হলো।

স্থানীয় সরকার বিভাগ বরাবর চিঠি পাঠানোর আগে ঢাকা ওয়াসার কারওয়ান বাজার ভবনের সামনে নিজেদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে আউটসোর্সিং কর্মীরা।

আন্দোলনকারীদের মধ্যে থেকে ৫ জনকে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনার জন্য ডেকে নেওয়া হয়। পরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বিষয়টির গুরুত্ব অনুধাবন করে স্থানীয় সরকার বিভাগে এই চিঠি পাঠান।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম সহিদ উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, কর্মচারীরা তাদের দাবি জানিয়েছেন। আমি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে মন্ত্রণালয়কে অবগত করেছি। বাকিটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park