1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:15 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

ওষুধে শুল্ক কমাতে সুপারিশ করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
  • 193 বার পঠিত

সিলেট প্রতিনিধি: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে। শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কলেজের চিকিৎসক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা।

বিগত সরকারের অনেক জায়গাতে বকেয়া রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এসব বকেয়া পরিশোধ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে।

মতবিনিময় সভার আগে এমএজি ওসমানী মেডিকেল কলেজের সব শিক্ষকের সঙ্গে পরিচয়পর্ব হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

প্রমোশন সিস্টেমকে ২৫ শতাংশ গ্রেড ওয়ানে উন্নীতকরণে নজর দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। যারা ডিপ্লোমা করেন সেখান থেকে জুনিয়র পদবী তুলে দেয়ার অনুরোধও করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক মো. ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park