1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 11, 2026, 7:52 am
সংবাদ শিরোনাম :

কমলো করোনা পরীক্ষার ফি

  • প্রকাশিত : Tuesday, May 11, 2021
  • 548 বার পঠিত

মোঃ আনিসুর রহমানঃ বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরটিপিসিআর পরীক্ষার ফি পুন-নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এখন থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষার খরচ পড়বে দুই হাজার ৫০০ টাকা। সাধারণ জনগণের করোনা পরীক্ষার খরচ পড়বে তিন হাজার টাকা ও আর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে আনলে করোনা পরীক্ষার খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকা। তবে সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে আগের মতো ১০০ টাকাই লাগবে।

বিদেশগামীদের করোনা পরীক্ষার ফি দুই হাজার ৫০০ টাকা।
সাধারণ জনগণের করোনা পরীক্ষার ফি তিন হাজার টাকা।
বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে তিন হাজার ৫০০ টাকা।

এর আগে বেসরকারি হাসপাতালে গিয়ে নমুনা দিলে করোনা পরীক্ষার ফি দিতে হতো ৩ হাজার ৫০০ টাকা। বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৪ হাজার ৫০০ টাকা। আর বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষায় দিতে হতো ৩ হাজার টাকা।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park