1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 10:16 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

করোনায় ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯২৯

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২০
  • 508 বার পঠিত

স্টাফ রিপোর্টার: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৪১২ জন হয়েছে। নতুন করে আরো এক হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট তিন লাখ ২১ হাজার ৬১৫ জন করোনায় আক্রান্ত হলো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ২১১ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ১৬ হাজার ১৯১ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৩টি ল্যাবে ১৩ হাজার ৩৬৯টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৩টি।

২৪ ঘণ্টায় নতুন ২৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২২ ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ৪৫৪ জন ও নারী ৯৫৮ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ১৫ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ২৭ জন ও বাড়িতে দুজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এই পর্যন্ত ১৬ লাখ পাঁচ হাজার ১১১ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন লাখ ২১ হাজার ৬১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park