1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 11:51 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

কলকাতা বিমানবন্দরে এক বিমানকে ধাক্কা দিলো আরেক বিমান

  • প্রকাশিত : বুধবার, মার্চ ২৭, ২০২৪
  • 206 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতা বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে ছোট একটি সংঘর্ষ হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ওই সময় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকে ধাক্কা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইন্ডিগোর ধারভাঙ্গাগামী বিমানটি চলন্ত অবস্থায় ছিল। তখন এটি রানওয়েতে প্রবেশের জন্য অপেক্ষারত ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে ধাক্কা মারে। এতে ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ডানা ভেঙে মাটিতে পড়ে যায়। অপরদিকে ইন্ডিগোর বিমানের ডানার উপরের অংশ ভেঙে যায়।

বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, এ ঘটনার পর ভারতের বেসরকারি বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) ইন্ডিগো এ৩২০ ভিটি-আইএসএস মডেলের বিমানটির দুই পাইলটকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করে এবং বিশদ তদন্তের নির্দেশ দেয়। ইন্ডিগোর বিমানটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন। যার মধ্যে শিশু ছিল চারজন।

এই সংঘর্ষের কারণে কলকাতা এবং ধারভাঙ্গায় চলাচল করা ইন্ডিগো ৬ই ৬১৫২ ফ্লাইটটি বিলম্ব হয়। এ সময় যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয় এবং অন্য আরেকটি বিমানে করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র দুর্ঘটনা সম্পর্কে বলেছেন, “অপর একটি বিমানের উইংটিপের (ডানার উপরের অংশ) সঙ্গে আমাদের একটি বিমানের ঘষা লাগে। যেটি স্টেশনারি অবস্থায় ছিল এবং চেন্নাইয়ে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরের রানওয়েতে প্রবেশের অপেক্ষায় ছিল। বিমানটি পরবর্তীতে বে-তে ফিরে যায় এবং অধিকতর তদন্তের জন্য অপেক্ষা করছে। আমরা এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে সহযোগিতা করছি। এই ঘটনার জন্য যেসব অতিথি ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park