1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 11:23 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কানাডায় আর বাড়ি কিনতে পারবে না বাংলাদেশিরা

  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ২, ২০২৩
  • 218 বার পঠিত

যারা কানাডার নাগরিক নন তারা কোনো বাড়ি ক্রয় করতে পারবেন না। এ আইনটি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

বাড়ি কেনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে কানাডা সরকার। দেশটিতে বিদেশি বিনিয়োগকারীদের ওপর বাড়ি ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, আগামী দুই বছর যারা কানাডার নাগরিক নন তারা কোনো বাড়ি কিনতে পারবেন না। ফলে বাংলাদেশি কোনো নাগরিকও দেশটিতে বাড়ি কিনতে পারবেন না।

এ আইনটি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনা মহামারি শুরুর পর থেকেই কানাডায় বাড়ির দাম বেড়েছে। দেশটির কিছু রাজনীতিবিদরা মনে করছেন, বিদেশিরা বাড়ি ক্রয় খাতে বিনিয়োগ করার কারণে দাম অনেক বেড়েছে।

এ ছাড়া, গেলো বছর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পার্টির প্রচারাভিযান ওয়েবসাইট বলছে, কানাডিয়ান বাড়ির আকাঙ্ক্ষা মুনাফাভোগী, ধনী করপোরেশন এবং বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। এর ফলে বাড়ির দাম আকাশচুম্বী হয়ে পড়েছে। তবে একে বিনিয়োগ বলা যাচ্ছে না। কারণ এগুলো মানুষের বাড়িতে পরিণত হচ্ছে।

বাড়ি ক্রয়ের ওপর নিষেধাজ্ঞার আইনটি ভালোভাবে নেয়নি কানাডার রিয়েল স্টেট অ্যাসোসিয়েশন। তারা বলছে, কানাডা বহু জাতি এবং সংস্কৃতি সমন্বিত একটি দেশ। বিশ্বের বিভিন্ন দেশের জাতিকে এ দেশে আহ্বান করা হয়। কিন্তু বাড়ি ক্রয়ের নতুন আইনটি জারির ফলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। এজন্য তারা এ আইন বাতিলের দাবি জানান।

কানাডিয়ান রিয়েল স্টেট অ্যাসোসিয়েশন বলছে, ২০২০ এবং ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাড়ির দাম কমেছে। গত বছরের ফেব্রুয়ারিতে এ দাম ছিল ৮ লাখ কানাডিয়ান ডলার। যা বর্তমানে আরও ১৩ শতাংশ কমেছে।

তবে, কানাডার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর কারণে বাড়ির দাম বেড়েছে। বলা হচ্ছে, এ হার যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park