মোশাররফ হোসেন: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের মৃত্যুদিবসে কানাডার টরনটো ছিল সরব। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ” জয় বাংলা, তুমি কে আমি কে বাঙালি, বাঙালি, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আর একবার, “শ্লোগানে বাংলা টাউন ডেনফোরথ মুখরিত। ১৫ আগষ্ট শোক দিবস পালন করেন মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের কিশোর যুবক, ছাত্র-ছাত্রী, পেশাজীবি, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ সকল মানুষ। মোমবাতি প্রজজলন, বিশেষ মোনাজাত, আলোচনা সভা হয়েছে। তবে পাল্টা শ্লোগান হলেও পুলিশের সতর্কতার জন্য শান্তিপূর্ণ ছিল।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন ডেনফোরথে কেন বাংলা টিভির সভাকক্ষে ১৫ আগষ্ট সরণসভা ও বিশেষ মোনাজাত আলোচনা সভার আয়োজন করে। ফাউন্ডেশন সভাপতি ডঃ হুমায়ুন কবির এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, অনটারিও আওয়ামীলীগ নেতা ফায়জুল করিম, লিটন মাসুদ, নওশের আলী, কানাডা চেম্বার অফ কমার্স এর পরিচালক মোহাম্মদ হাসান, ফাউন্ডেশন নেতা ডঃ এম তোহা, জসিম উদ্দিন ।
ডেনফোরথে মোমবাতি প্রজজলন আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ, ও সাংস্কৃতিক সংগঠনসমুহ।