1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 5, 2025, 6:45 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

কিংবদন্তি সাংবাদিক কলামিস্ট কেজি মুস্তফার ১৩তম মৃতবার্ষকী আজ

  • প্রকাশিত : সোমবার, মার্চ ১৩, ২০২৩
  • 245 বার পঠিত

মোশাররফ হোসেন: ভাষা সৈনিক, সাংবাদিক ও কলামিস্ট খোন্দকার গোলাম মুস্তফার ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ। অনলাইন নিউজ পোর্টাল দূরবীণ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
কিংবদন্তি সাংবাদিক কে জি মুস্তফা নামে পরিচিত।আমার সাংবাদিকতার শিক্ষাগুরু। দৈনিক পূবকোণ, মুক্তকন্ঠ ডায়ালগ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। বাংলাদেশ ও পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। ১৯৭২ -৭৪ লেবানন ও ১৯৭৪–৭৫ ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহপাঠী এ সাংবাদিক বাংলাদেশের আদর্শ ও পেশাদার সাংবাদিকতার পথিকৃৎ। কমিউনিস্ট নেতা হিসেবে জেল খেটেছেন। তাঁর সন্তান সাবির মোস্তাফা বিবিসি বাংলা সার্ভিস লন্ডন এর প্রধান হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন।

১৯৮৬ -১৯৮৮ চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক হিসেবে আমাদের গড়ে তোলেন। পরিবার ছিল ঢাকায়। আমি ক্রীড়া বিভাগের দায়িত্ত্ব পালন করতাম। বিশ্বকাপ ফুটবল ছিল ১৯৮৬ সালে। সাদা চুলের বাবরি দুলিয়ে আমাকে ডাকলেন তার কক্ষে। বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকী। বললেন, পূর্বকোণ দুইপৃষ্ঠার বিশ্বকাপ ক্রোড়পত্র বের করবে । পারবে তো? সবাই মিলে সহযোগিতা করব। খুশিতে বললাম পারব। ফিচার সম্পাদক কবি ও নাট্যজন শিশির দত্ত, সহকারী সম্পাদক আবুল মোমেন,  প্রধান প্রতিবেদক মোহাম্মদ বেলাল, বার্তা সম্পাদক নাসিরুদ্দিন চৌধূরী,  যুগ্ম বার্তা সম্পাদক আতাউল হাকিম. ডেস্ক জোতির্ময় নন্দী, আবু তাহের, ওমর কায়সার, বিশ্বজিৎ ঢৌধুরি সহ সকলে সাহস দিলেন। এটা টিম ওয়ার্ক। পূর্বকোণকে পারতে হবে।
বিশ্বকাপের ক্রোড়পত্রের লেখা ও ছবি পরিকল্পনা করে চেয়ারম্যান ইউসুফ চৌধূরী র সাথে কথা বললাম। ডিজাইন ও ছবি তৈরির কাজে তসলিম উদ্দিন চৌধূরী. জসিমউদ্দিন চৌধূরী, রমিজউদদিন চৌধূরী ও সিগনেট প্রেসের মুদ্রণ প্রধান করিম মিলে কাজ ভাগ দিলেন। সরেজমিনে সব শ্রেণীর মানুষের ফুটবল সংগঠক, খেলোয়াড়, পেশাজীবী, ছাত্র কৃষক ,শ্রমিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংগে কথা বলে কোন দেশ জিততে পারে কাপ। এরকম বিষয় ছাড়া খেলা, সূচি, তারকাদের তথ্য, মাঠে খেলার পদ্ধতিসহ সকল বিষয়. ইনহাউস লেখক আবুল মোমেন, আতাউল হাকিম, আবু তাহের, আমি মিলে এক মহা উপস্থাপনা। ছাপা হওয়ার পর চট্টগ্রাম সহ বাংলাদেশে তোলপাড়। রঙিন হাওয়ায় তরুণ প্রজন্মের দাবীতে বিশেষ সংস্করণ করতে হয়েছিল। কেজি মুস্তফা তো মহা খুশি । বললেন, এবার মিষ্টি খাওয়া দাওয়া করা যাবে। বললেন ইউসুফ চৌধূরীকে। পুরো অফিসে মিষ্টি খাওয়া হল।
এরকম শিরোনাম দেয়ার কথা তো বলতেন। আমার খসড়া চূড়ান্ত করতেন। প্রথম পৃষ্ঠায় খেলার খবর জায়গা পেল। বাঁশি কই আগের মত বাজে না, শিরোনামটি ছিল বাজে রেফারিং কেন্দ্র করে। এরকম পরবর্তীতে দৈনিক মুক্তকন্ঠে কাজ করার সময় হয়েছে। বহু বিষয় আজ মনে পড়ছে । পরে লেখা যাবে ।

কে.জি মুস্তাফা সাংবাদিক, কলামিস্ট, ভাষা সৈনিক, সাবেক রাষ্ট্রদূত। পুরো নাম খোন্দকার গোলাম মোস্তফা। ১৯২৮ সালে সিরাজগঞ্জের কুড়িপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা খোন্দকার ওয়াসিউজ্জামান এবং মা তাহিয়াতুন্নেসা। তিনি সিরাজগঞ্জের বনোয়ারীলাল বিদ্যালয় থেকে ১৯৪৪ সালে মাধ্যমিক পাস করেন এবং প্রথমে পাবনা এডওয়ার্ড কলেজ ও পরে কলকাতার ইসলামিয়া কলেজে ইন্টারমেডিয়েট পড়েন। কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনার সূত্রে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পরিচিত হন এবং অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ ডিগ্রি লাভ করেন। এম.এ পাঠকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে বঙ্গবন্ধুর সাথে যুক্ত হন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। কে.জি মুস্তাফা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৫৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ ডিগ্রি লাভ করেন।

দেশ বিভাগের আগে থেকেই ইসলামিয়া কলেজে পড়াকালীন তিনি পেশা হিসাবে সাংবাদিকতাকে গ্রহণ করেন ও কলকাতার দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেন। পরবর্তীকালে তিনি দৈনিক ইনসাফ, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ অবজারভার, দৈনিক পূর্বকোণ ও সংবাদ পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। নববই দশকের দ্বিতীয়ার্ধে তিনি দৈনিক মুক্তকণ্ঠ নামের একটি পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি তৎকালীন পাকিস্তান ফেডারেল জার্নালিস্টস ইউনিয়নের সভাপতি এবং স্বাধীনতাত্তোর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

এছাড়া সাপ্তাহিক ইরাক টুডে ও ডেইলি বাগদাদ পত্রিকার প্রতিনিধি হিসাবেও তিনি কাজ করেন। কে.জি মুস্তাফা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক একুশে পদক লাভ করেন। এছাড়া সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। দেশের সাংবাদিকতার উন্নয়ন ও বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাংবাদিক নেতা হিসাবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

কে.জি মুস্তফা বঙ্গবন্ধুর শাসনামলে ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত লেবাননে এবং ১৯৭৪ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘকাল কমিউনিস্ট আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন।

আবদুল গাফফার চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে একটি ইন্টারভিউ বলেছিলেন যে “খন্দকার গোলাম মুস্তাফা বরাবরই কে জি মুস্তাফা নামেই লিখতেন, এবং সেই নামেই তিনি সুপরিচিত৻ আবদুল গাফফার চৌধুরী মি. মুস্তাফাকে তার সাংবাদিকতার শিক্ষাগুরু বলে আখ্যা দেন।
মি. মুস্তাফা বরাবরই বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকান্ডের জন্য কারাবরণও করেছেন৻ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন মি. মুস্তাফা, এবং পরবতীতেও বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন তিনি।কোলকাতার শিক্ষজীবন থেকেই তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের সহপাঠী এবং ঘনিষ্ঠজন ছিলেন৻ আবদুল গাফফার চৌধুরী বিবিসিকেদেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন যে দুজনের রাজনৈতিক মতাদর্শের অমিল থাকলেও তাদের ব্যক্তিগত বন্ধুত্ব “খুবই জোরদার“ ছিল।”

তিনি ২০১০ সালের ১৩ মার্চ আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। দোয়া করি আল্লাহ তাকে বেহেস্তবাসী করুন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park