1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:51 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

কিরগিজের মন্ত্রীকে বাংলাদেশিদের নিরাপত্তা নি‌শ্চিতের অনুরোধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪
  • 139 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কিরগিস্তানের উপ-শিক্ষামন্ত্রী রাসুল আভাজবেক উলুর সঙ্গে বৈঠক করেছেন দেশটি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের অনাবা‌সিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

বুধবার (২২ মে) কির‌গিজ উপ-শিক্ষামন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিরগিজের রাজধানী বিশকেকে সাম্প্রতিক সময়ে সংগঠিত ঘটনার প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত কিরগিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে উপ-শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আগামী কয়েক মাস অনলাইনে ক্লাস করার সুযোগ দেওয়ার জন্য তিনি উপ-শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানান।

কিরগিজ উপ-শিক্ষামন্ত্রী রাষ্ট্রদূতকে এ মর্মে আশ্বস্ত করেন যে, বাংলাদেশসহ সব বিদেশি শিক্ষার্থীর নিরাপত্তা বিধানে শুধু সরকারি কর্তৃপক্ষই নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে। তিনি অনলাইন ক্লাসের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সম্পন্ন করার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশি শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছেন এমন ততোধিক বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ভাইস-রেক্টর ও ডিনের সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা, আবাসন, যাতায়াত ও খাবারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট ও তৎপর রয়েছেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park