1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 11:33 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের ডাক এএপি’র

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২২, ২০২৪
  • 216 বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক: আম আদমি পার্টির (এএপি) দিল্লি ইউনিটের আহ্বায়ক গোপাল রাই বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে-বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ইডি বৃহস্পতিবার সন্ধ্যায় আবগারি নীতি-সংযুক্ত মানি লন্ডারিং মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এবং তাকে সংস্থার সদর দফতরে নিয়ে গেছে।
ভারতের ইতিহাসে একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর এটিই প্রথম গ্রেপ্তারের ঘটনা। দিল্লি হাইকোর্ট ফেডারেল এজেন্সির যে কোনও দমনমূলক পদক্ষেপ থেকে এএপি জাতীয় আহ্বায়ককে সুরক্ষা দিতে অস্বীকার করার কয়েক ঘন্টা পরে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়।
মধ্যরাতে সংবাদ সম্মেলনে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি বলেছেন, ‘শুক্রবার সুপ্রিম কোর্ট মামলার শুনানি করবে। এই গ্রেপ্তার অসাংবিধানিক। তারা (ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী) হেমন্ত সোরেন ও অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এবং কংগ্রেসের অ্যাকাউন্ট স্থগিত করেছে।’
এরআগে দিল্লি কংগ্রেস প্রধান অরবিন্দর সিং লাভলি কেজরিওয়ালের বাসভবনের বাইরে এএপি সমর্থকরা বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park