1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 9, 2026, 7:40 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ক্রাইস্টচার্চের মসজিদে ফের হামলার হুমকি, গ্রেফতার ২

  • প্রকাশিত : Thursday, March 4, 2021
  • 383 বার পঠিত

২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে দুই মসজিদে ভয়াবহ হামলা হয়েছিলো, সে দুটি মসজিদে আবারও হামলার হুমকি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড পুলিশ এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করেছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, অনলাইনে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার হুমকি আসার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

দ্য গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টার নামের ওই দুটি মসজিদে ফের হামলার হুমকি দেওয়া হয়।

সেইবার ব্রেন্টন ট্যারেন্ট নামের এক অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ যুবক দুই বছর আগে মসজিদ দুটিতে হামলা চালিয়েছিলো। গত আগস্টে তাকে প্যারোলহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ধরনের সাজা নিউজিল্যান্ডের ইতিহাসে আগে কাউকে দেওয়া হয়নি।

এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ড সফরে। টাইগাররা এখন আছে ক্রাইস্টচার্চে। কিউইদের সঙ্গে সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি ট-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

২০১৯ সালের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সেই সন্ত্রাসী হামলার পর এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ড সফর। ওই হামলার সময় বাংলাদেশ দল একটি মসজিদের কাছাকাছি থাকলেও তারা নিরাপদে সরে আসতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park