1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 20, 2026, 5:39 am

খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত

  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ১১, ২০২১
  • 364 বার পঠিত

খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজায়’ তিনিসহ ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার বিকালে খালেদা জিয়াকে দেখে আসার পর সাংবাদিকদের এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন।

তিনি বলেন, খালেদা জিয়াসহ তার বাসার ৯ জনের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসাতেই তিনি চিকিৎসা নেবেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

আরও পড়ুন:

আলআকসায় ফিলিস্তিনিদের নামাজ আদায়ে ইসরাইলের বাধা


দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে খালেদার জিয়ার জন্য বিশেষ দোয়া করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park