1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 5:23 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি মডার্নার টিকার : যুক্তরাষ্ট্রের জরিপ

  • প্রকাশিত : শনিবার, জানুয়ারি ২৩, ২০২১
  • 384 বার পঠিত

মডার্নার টিকার তীব্র এলার্জিক প্রতিক্রিয়া খুব একটা দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়ে বলেছে, ৪০ লাখ প্রথম ডোজ প্রয়োগের পর মাত্র ১০ জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে।

দ্য সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন করোনা মহামারী মোকাবেলায় ব্যাপক হারে টিকা দেয়ার ওপর গুরুত্বারোপ করেছে।

একইসঙ্গে সিডিসি প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে এক রিপোর্টে জানিয়েছে, মডার্নার টিকার তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং মৃত্যুর মতো কোন ঘটনা ঘটেনি বলে এতে আভাস দেয়া হয়েছে।

সিডিসি’র উপাত্ত থেকে জানা গেছে, গত ২১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৪ লাখ ৪১ হাজার ৩৯৬ জনকে প্রথম ডোজ দেয়ার পর মাত্র ১০ জনের শরীরে পার্শ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদের ৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকী ৪ জনকে জরুরি স্বাস্থ্য সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সিডিসি’র গবেষণায় দেখা গেছে, পার্শ্ব প্রতিক্রিয়ার হার মডার্নার টিকায় ১০ লাখে ২ দশমিক ৫ এবং ফাইজারের টিকায় ১১ দশমিক ১। মডার্নার টিকায় যে ১০ জনের শরীরে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তাদের সকলেই নারী। তাদের বয়স ৩১ থেকে ৬৩ বছরের মধ্যে। এদের নয় জনেরই পূর্বের এলার্জি রেকর্ড রয়েছে।

এদিকে ফাইজারের টিকাতেও যাদের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে তাদের অধিকাংশই নারী। বিশেষজ্ঞরা বলছেন, পুরুষের তুলনায় নারীদের বেশি ভ্যাকসিন দেয়া এর কারণ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park