1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 1:22 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

খুলনার রূপসায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ তিন সস্ত্রাসী আটক

  • প্রকাশিত : Tuesday, September 29, 2020
  • 457 বার পঠিত

খুলনা প্রতিনিধিঃ খুলনার রুপসায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে গুলিসহ দুটি পাইপগান উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, মঙ্গলবার র‌্যাব -৬ খুলনার মেজর মোঃ আনিস-উজ-জামান ও এএসপি পহন চাকমার নেতৃত্বে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে সংবাদ পেয়ে রুপসার আইজগাতী ইউনিয়নের সরকারী বঙ্গবন্ধু কলেজের পূর্ব পাশে মাহাবুর শেখের দোকানের সামনে অভিযান চালায়।

এ সময় রূপসার হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ আব্দুর রউফ শেখ, তেরখাদার আজগড়া গ্রামের কাশেম শেখের ছেলে মোঃ ওমর শেখ, বটিয়াঘাটার মোহাম্মদনগর এলাকার শামীম মৃধার ছেলে মোঃ সুমন মৃধাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তিতে তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরী পাইপগান, ৩ রাউন্ড পাইপগানের কার্তুজ, ২টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র সংগ্রহ করে অপরাধমূলক কাজ করে আসছে বলে জানায়। এ ঘটনায় র‌্যাব সদস্যরা বাদী হয়ে রুপসা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park