1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 2:08 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

গভীর রাতে বিএনপির সমাবেশের স্থান পরিবর্তন

  • প্রকাশিত : Wednesday, March 10, 2021
  • 473 বার পঠিত

নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে আজ বুধবার বেলা ২ টায় মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাত ১১ টার পরে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, ঢাকায় পূর্বঘোষিত বিএনপি’র সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। পুলিশের পরামর্শে এই পরিবর্তন হয়েছে।মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এইমাত্র পুলিশের জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম আমাকে কর্মসূচির স্থান পরিবর্তনের কথা জানিয়েছেন।

তিনি বলেন, খিলগাঁও তালতলা মার্কেটের এলাকায় আমাদের বিকল্প স্থান হিসেবে দেওয়া ছিল। আমরা সেখানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

এছাড়াও সমাবেশে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ ও সকল সিটি কর্পোরেশনের বিএনপি’র মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন। সমাবেশটি পরিচালনা করবেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- এ এফ এম আব্দুল আলিম নকি।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২৩ শর্তে এই সমাবেশের অনুমতি প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park