1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 9, 2026, 10:20 am
সংবাদ শিরোনাম :

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা যুদ্ধবিরতি ভঙ্গ

  • প্রকাশিত : Friday, July 2, 2021
  • 493 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আজ শুক্রবার (২ জুলাই) ভোরে এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে।

ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বার্তায় জানায়, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিলো।

এ হামলার বিষয়ে হামাস এখনও কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এর আগে ১০ মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ইসরায়েলের ১৩ জন। পরে মিসরের মধ্যস্থতায় ২১ মে যুদ্ধবিরতি কার্যকর হলে শান্ত হয় পরিস্থিতি। কিন্তু এ যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বলে অভিযোগ হামাসের।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park