1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 31, 2026, 12:01 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে

  • প্রকাশিত : শনিবার, মে ২২, ২০২১
  • 277 বার পঠিত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, চাকরির পেছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হোন। সব ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। তাহলে জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে।

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

যুব সমাজকে মৎস্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে। কাজেই এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ নিয়ে এবং নীতি নিয়ে এই দেশ স্বাধীন করেছেন, সেই আদর্শ-নীতি নিয়েই এগিয়ে যাবে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে।

মৎস্যজীবী লীগের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপানদের নিজেদেরও সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে। কাজেই সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই জন্য বিশেষ ট্রেনিংয়ের পাশাপাশি ব্যাংক ঋণসহ সব ধরনের সুযোগ করে দেওয়া হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশকে আমি স্বয়ংসম্পূর্ণ করতে চাই। বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন। তিনি যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন, সেই আদর্শ নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে।

মৎস্যজীবী লীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘যেন করোনা ভাইরাস কারো ক্ষতি করতে না পারে। সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নিজে সুরক্ষিত থাকতে হবে। অপরকে সুরক্ষিত করতে হবে। সেজন্য আমাদের স্বাস্থ্য নিয়ম, নীতি এবং বিধি আপনারা মেনে চলবেন।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park