1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 5:37 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

চিকিৎসক খুনের মামলায় কারাগারে গ্যাং লিডার নিশান

  • প্রকাশিত : বুধবার, জুন ২৬, ২০২৪
  • 223 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত কোরবান আলী হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।

আত্মসমর্পণকারী আসামিরা হলেন- গোলাম রসুল ওরফে নিশান ও আরিফুল্লাহ রাজু। তাদের মধ্যে গোলাম রসুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি। চট্টগ্রামে তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম. নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। যদিও স্থানীয়ভাবে তিনি কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবদুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, খুনের মামলার দুই আসামি উচ্চ আদালতে আগাম জামিন নিয়েছিলেন। এরপর আজ (বুধবার) তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণ করেছেন।

জানা গেছে, গত ৫ এপ্রিল নগরের আকবরশাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকায় কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে দুই স্কুলছাত্রকে বাঁচাতে ৯৯৯ নম্বরে কল করেন ডা. কোরবানের ছেলে আলী রেজা রানা। এ ঘটনার প্রতিশোধ নিতে ওইদিন সন্ধ্যায় গ্যাংয়ের সদস্যরা ক্ষিপ্ত হয়ে রানাকে মারধর করতে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন চিকিৎসক কোরবান আলী।

ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, চিকিৎসক কোরবান আলীর সঙ্গে কয়েকজনের হাতাহাতি হয়। একপর্যায়ে একটি ইট তার শরীরে লাগে। এরপর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park