1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 9, 2026, 7:00 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

চীনে কোভিড বিস্তার ঠেকাতে গণ টেস্টের নির্দেশ, ফ্লাইট বাতিল

  • প্রকাশিত : Thursday, April 28, 2022
  • 360 বার পঠিত

সন্দেহজনক কোভিড সংক্রমণের পর দেশব্যাপী কোভিড দ্রুত ছড়িয়ে পড়া রোধকল্পে চীনের মেগাসিটি গুয়ানজুতে বৃহস্পতিবার কয়েক’শ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৫৬ লাখ লোকের গণটেস্ট করা হচ্ছে।
চীন ২০২০ সালের শুরুর দিকে কোভিডের প্রথম ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণের পর এখন নতুন করে কঠিন সংক্রমণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। পূর্ব সাংহাইয়ে দৈনিক কয়েক ডজন মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে এবং রাজধানী বেইজিংয়ে অনেক মানুষ সংক্রমিত হওয়ায় যে এলাকায় সংক্রমণ শনাক্ত হয়েছে সেখানে লোকদের ঘরে থাকার জন্য এলাকা সিল করে দিয়েছে।
সংক্রমণ বন্ধে চীন ‘জিরো-কোভিড নীতি’ গ্রহণ করে লকডাউন, গণটেস্টিং এবং ভ্রমণ নিষেধাজ্ঞা ব্যবহার করেছে।
কার্যত সপ্তাহব্যাপী লকডাউনসহ ঘূর্ণায়মান ভাইরাস নিষেধাজ্ঞা সাংহাইয়ের ২ কোটি ৬০ লাখ লোকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বৈশ্বিক সাপ্লাই চেইনের অন্যতম সাংহাই বন্দরে কন্টেইনার জট পড়েছে।
বৃহস্পতিবার চীনের দক্ষিণের একটি প্রধান বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র গুয়াংজুতে বিমান বন্দরে টেস্টে ‘অস্বাভাবিক’ ফলাফল পাওয়ার পরে নগরীর ১৯ মিলিয়ন লোকের প্রায় এক তৃতীয়াংশের গণ টেস্টের ঘোষণা দিয়েছে। সেখানে বেশীরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে বুধবার সাংহাইয়ের কাছে হাংঝু উপশহরের ৪৮ ঘন্টায়  ১২ দশমিক ২ মিলিয়ন লোকের মধ্যে ৯৪ লাখ লোকের টেস্ট সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park