1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:44 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

চীন আরো বেশি আগ্রাসী আচরণ করছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, মে ৩, ২০২১
  • 476 বার পঠিত

চীনের বিরুদ্ধে বহির্বিশ্বে আরও আগ্রাসী আচরণের অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সিবিএস নিউজ-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গত বেশ কয়েক বছর ধরে যা প্রত্যক্ষ করেছি তা হলো চীন নিজ দেশে আরও নিপীড়নমূলক আচরণ করছে এবং বিদেশে তারা আরও আগ্রাসীভাবে কাজ করছে। এটি চীন কিংবা যুক্তরাষ্ট্র কারও স্বার্থের জন্যই অনুকূল নয়। এটি একটি বাস্তবতা।’

বেইজিং কর্তৃক শত শত বিলিয়ন ডলারের ইউএস ট্রেড সিক্রেট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন অ্যান্টনি ব্লিনকেন। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই আইপি ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বাস্তবসম্মত কারণ রয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park