1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 2, 2026, 11:16 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও

  • প্রকাশিত : রবিবার, জুলাই ১১, ২০২১
  • 497 বার পঠিত

নিউজ ডেস্কঃ রবিবার ( ১১ জুলাই) রাত ৮টার দিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মোল্লা জানিয়েছেন।নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি ভবন ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় ঢাকা থেকে সোয়াট ও বোম্ব ডিজপোজাল টিম ঘটনাস্থলে যাচ্ছে।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন জানান, রবিবার (১১ জুলাই) রাজধানী ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

সিটিটিসির ঐ কর্মকর্তারা আরও বলেন, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। তার ওই আস্তানা থেকে তৈরি করা বোমা গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়।

সিটিটিসির কর্মকর্তারা মনে করেন, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের সনাক্ত করার চেষ্টা চলছে। একইসঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park