1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 6:32 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শ্রেষ্ঠ উদাহরণ : বান কি মুন

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২০
  • 432 বার পঠিত

অনলাইন ডেস্ক : জাতিসংঘের ৮ম সেক্রেটারি জেনারেল বান কি মুন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শ্রেষ্ঠ উদাহরণ। এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বান কি মুন ঢাকায় স্থাপিত জিসিএ বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বান কি মুন বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। সে কারণেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই জিসিএ অফিস খোলা হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) কাজ করবে। বাংলাদেশের মানুষের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো। এভাবেই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা এগিয়ে যাব। আমি এ বিষয়ে খুবই আশাবাদী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাও বাড়ছে। যে কারণে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে প্রাণহানির সংখ্যা এখন খুবই কম। বাংলাদেশে জিসিএ অফিস খোলায় আন্তর্জাতিক সহযোগিতা ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জিসিএ সিইও প্যাট্রিক ভেক্রোজেইন প্রমুখ।

জাতিসংঘের ৮ম সেক্রেটারি জেনারেল বান কি মুন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ শ্রেষ্ঠ উদাহরণ। এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বান কি মুন ঢাকায় স্থাপিত জিসিএ বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনের পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বান কি মুন বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। সে কারণেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই জিসিএ অফিস খোলা হয়েছে। এর মধ্যে দিয়ে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরো এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ) কাজ করবে। বাংলাদেশের মানুষের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাবো। এভাবেই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা এগিয়ে যাব। আমি এ বিষয়ে খুবই আশাবাদী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাও বাড়ছে। যে কারণে প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে প্রাণহানির সংখ্যা এখন খুবই কম। বাংলাদেশে জিসিএ অফিস খোলায় আন্তর্জাতিক সহযোগিতা ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জিসিএ সিইও প্যাট্রিক ভেক্রোজেইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park