1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 6, 2025, 1:05 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত শাহাবুদ্দিনের পরিচয়পত্রের অনুলিপি পেশ

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২০
  • 440 বার পঠিত

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ আজ জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার তাকেও আকিবার কাছে তার পরিচয়পত্রের অনুলিপি পেশ করেছেন। এরমাধ্যমে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ জাপানে রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করার জন্য দেশটির সরকারের আনুষ্ঠানিক অনুমোদন লাভ করলেন।

আগামী ৩০ সেপ্টেম্বর তারিখে জাপানের মহামান্য সম্রাটের নিকট পরিচয়পত্র পেশ করার দিন-তারিখ ধার্য করা হয়েছে। ফলে ঐদিন থেকে তার রাষ্ট্রদূতহিসেবে কার্যক্রম শুরু করার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার জনাবতাকেও আকিবার কাছে তার পরিচয়পত্র পেশকালেরাষ্ট্রদূত শাহাবুদ্দিন গত ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখেতার জাপান আগমনের অব্যবহিত পর থেকে জাপানসরকারের সর্বাত্মক সহযোগিতার জন্য গভীরকৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জাপানের উন্নয়ন-এর আদলে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করার স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন কাংক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়ন-যাত্রার প্রতিটি স্তরে জাপানের সহযোগিতার কথা বিশেষ ভাবে উল্লেখ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদকালে দু’দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাইস মিনিস্টার জনাব তাকেও আকিবা রাষ্ট্রদূত শাহাবুদ্দিনকে জাপানে স্বাগতম জানিয়ে বলেন, জাপান সরকার বাংলাদেশের সাথে চলমানসহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরও সম্প্রসারিত ও জোরদার করার লক্ষ্যে কাজ করে যাবে। তিনি জাপানে রাষ্ট্রদূত হিসেবে তার অবস্থানকালে জাপান সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে তিনি জাপানের রাষ্ট্রাচার প্রধান এম্বাস্যাডর আতসুশি কাইফু-এর সাথে দেখা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park