1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 7:20 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জিম্মি নাবিকদের উদ্ধারে বাংলাদেশের ভূমিকা ‘কৌশলী’- পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
  • 193 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ বাংলাদেশি নাবিক এবং জাহাজ এমভি আবদুল্লাহকে মুক্ত করতে সরকার কৌশলে এগোচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

নাবিক জিম্মি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য নাবিকদের সুস্থভাবে মুক্ত করা। একইসঙ্গে জাহাজ মুক্ত করা। আমরা নানা কৌশলে এগোচ্ছি। আমরা আশা করি একটা সমাধানে যেতে পারব।

বাংলাদেশি জাহাজ নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের সংবাদ নিয়ে করা প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, খবরের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করব না।

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের ফেরত পাঠানোর প্রশ্নে হাছান মাহমুদ বলেন, তারা এখন প্রায় ২০০ জনের মতো বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইতোপূর্বে আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করে অনেককে ফেরত পাঠিয়েছি। একই প্রক্রিয়ায় এদের ফেরত পাঠানোর জন্য আলাপ আলোচনার মধ্যে আছি। আশা করছি আমরা তাদেরও ফেরত পাঠাতে পারব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park