1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 7:41 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জেনেভা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ শিশু সাজ্জাদ মারা গেছে

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ২৮, ২০২৪
  • 209 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু সাজ্জাদ (১৩) মারা গেছে।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

নিহতের বড়ভাই মুরাদ বলেন, গত ২৬ অক্টোবর জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে মাদক কারবারিদের দুপক্ষের গোলাগুলিতে আমার ভাই সাজ্জাদসহ আরো দুজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আমার ছোট ভাই মারা যায়। আমার ছোট ভাইয়ের বুকে ও পেটে এবং হাতে বেশ কয়েকটি গুলি লাগে।

তিনি বলেন, মাদক বেচাকেনা নিয়ে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় দিনই ক্যাম্পের ভেতরে গোলাগুলি হয়। মাদকের আধিপত্যকে কেন্দ্র করে ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল, গাল কাটা মনু, চুয়া সেলিম, আকরাম, শাহ আলম, পিচ্চি রাজা ও কলিম জাম্বুর মাদক ব্যবসাকে কেন্দ্র করে ভয়াবহ এ সংঘর্ষ চলে। আমার ভাই ছাড়াও আমিন ও শফিক নামে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছিল। আমার ছোট ভাইটির কি অপরাধ ছিল। সরকার পতনের পর কয়েক দফা গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত হয়। মোহাম্মদপুর থানা এবং আদাবর থানা থেকে লুট করার অস্ত্র দিয়ে তারা প্রতিনিয়ত এই গোলাগুলি করে। দু-একদিন অভিযান হলেও মূল অভিযুক্তরা ধরা পড়ে না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ শিশু সাজ্জাদ সকালে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি মো. পুর থানা পুলিশকে জানিয়েছিলাম।

গত ২৬ অক্টোবর মাদক কারবারিদের দুপক্ষের গুলিতে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধরা হলেন- আমিন (২৭), শফিক (৩২) ও শিশু সাজ্জান (৮)।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park