1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 13, 2026, 9:48 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

জ্যাবক জুমা আবারও জেলে যাচ্ছেন

  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১
  • 430 বার পঠিত
জ্যাবক জুমা আবারও জেলে যাচ্ছেন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আবার জেলে পাঠানোর রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বুধবার জুমার মেডিক্যাল প্যারোল বাতিল করে এই আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত।

এর আগে দক্ষিণ আফ্রিকার শীর্ষ আদালত জুমার সাজা বাতিল করার জন্য একটি রিট খারিজ করে দেন। এর আগে দুর্নীতির অভিযোগে জুমাকে কারাদণ্ড দেয়ার পর জুমা জুলাইয়ের সাত তারিখ আত্মসমর্পণ করে কারাগারে যান।

এরপরে দক্ষিণ আফ্রিকা জুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। জুমার সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। ওই সময় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৩০০ মানুষ নিহত হয়। এছাড়া হাজার হাজার ব্যবসা লুটপাট ও ধ্বংস করা হয়।

এদিকে জুমার আইনজীবীরা সর্বশেষ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করছেন। জুমার তৈরি ফাউন্ডেশন টুইটারে লিখেছে, “রায়টি স্পষ্টতই ভুল । সঠিক ভাবে পর্যালোচনা হলে উচ্চ আদালত সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্তে আসবে বলে আমরা ধারনা করি।”

২০০৯ থেকে ২০১৮ সালে জুমার ক্ষমতায় থাকার মেয়াদে দুর্নীতি এবং অন্যায়ের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা। এর আগে ২ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তিতে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে উপ রাষ্ট্রপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছিল সেই সঙ্গে একটি পৃথক দুর্নীতির বিচারের মুখোমুখি হয়েছিলেন তিনি ।

এদিকে জুমা তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে অস্বীকার করে জুমা বলেছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। এদিকে তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জুমার বিচার নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park