1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 27, 2026, 10:48 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

  • প্রকাশিত : Thursday, November 11, 2021
  • 338 বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দু’দলের ম্যাচটি।

এ ম্যাচের আগে শঙ্কা ছিল পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিককে নিয়ে। ফ্লু জ্বরে ভুগছিলেন মালিক ও রিজওয়ান। তবে দুই ক্রিকেটারকে নিয়েই শঙ্কা কেটে গেছে। অজিদের বিপক্ষে মাঠে নামছেন তারা। চলতি আসরে মালিক ও রিজওয়ান দুইজনই দারুণ ফর্মে রয়েছেন। দলকে সেমিফাইনালে তুলতে দুইজনই পালন করেছেন অগ্রণী ভূমিকা।

চলতি আসরে পাকিস্তান সব কয়টি ম্যাচ খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। এ ম্যাচেও অপরিবর্তিত একাদশ তাদের। এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি বাবর আজমের দল। দাপুটে জয় পেয়েছে সুপার টুয়েলভের সবকয়টি ম্যাচেই। দল দারুণ ছন্দে থাকায় পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ভাবতে হচ্ছে না টিম ম্যানেজমেন্টকেও।

অন্যদিকে অস্ট্রেলিয়া একাদশেও কোনো পরিবর্তন নেই। টি-টোয়েন্টি ফরম্যাটে দু’দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২২ ম্যাচে। দেখায় পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৯টি। তবে বিশ্বকাপে দুই দলই সমানে সমান। ৬ দেখায় তিনটি করে জয় আছে উভয় দলের।

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park