1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 2:29 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

টিকিট কাটতে বলায় সন্তানকে বিমানবন্দরে রেখেই চলে যান দম্পতি!

  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩
  • 218 বার পঠিত

বিমানবন্দরে সন্তানের জন্য টিকিট কাটতে হবে। কিন্তু বাড়তি খরচ করতে একদমই রাজি নন এক দম্পতি। সন্তানকে বিমানবন্দরের চেক-ইন ডেস্কেই রেখে হাঁটা দেন বিমানের উদ্দেশে! এমন ঘটনা দেখে বিশ্বাস করতে পারছিলেন না বিমানবন্দরের কর্মীরা। ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনা ঘটালেন বেলজিয়াম পাসপোর্টধারী দম্পতি।

সন্তানসহ তেল আবিবের গুরিওন বিমানবন্দরে আসেন ওই দম্পতি। রায়ানএয়ার বিমানে চেপে ব্রাসেলসে যাবেন তারা। টার্মিনালে পৌঁছাতে কিছুটা দেরিও করে ফেলেন।

টার্মিনালে পৌঁছালে বিমান কর্তৃপক্ষ তাদের জানান সন্তানের জন্যও টিকিট লাগবে। এতেই ঘটে বিপত্তি। টিকিটের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নন ওই দম্পতি। টিকিট না কিনেই বিমান ছাড়ার কয়েক মিনিট আগে সন্তানকে রেখে হাঁটা ধরেন চেক ইন’এর দিকে।

ইসরায়েলের বার্তাসংস্থা ‘টাইমস অব ইসরায়েল’ এ জানা গেছে, নিরাপত্তা চেক ইন’এ প্রবেশের পরপরই বিমানবন্দরের কর্মীরা এই দম্পতিকে বাধা দেয়। তাদের সন্তানকেও হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের শাস্তি দিয়েছে বলে জানা গেছে। রায়ানএয়ার কাউন্টারের ম্যানেজার জানান, এই ঘটনায় উপস্থিত সবাই অবাক হয়েছেন।

২০১৯ সালে সৌদি আরবে এমনই এক ঘটনা ঘটেছিল। এক নারী নিজের ছোট্ট সন্তানকে ভুল করে বিমানবন্দরে রেখেই বিমানে উঠে পড়েন। পরে দ্রুত বিমানটিকে ফিরিয়ে নিয়ে যেতে তৎপর হন তিনি। সূত্র: টাইমসনাও

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park