1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 13, 2026, 5:44 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

টোল বাড়ছে বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর

  • প্রকাশিত : Tuesday, November 2, 2021
  • 356 বার পঠিত

বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এ দুটি সেতুতে ২০ থেকে ৩০ শতাংশ টোল বাড়বে।মঙ্গলবার (২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। এতে বলা হয়েছে, শিগগিরই নতুন টোল হার কার্যকর হবে।

বঙ্গবন্ধু সেতু দেশের উত্তরাঞ্চলকে ঢাকাসহ সারা দেশের সঙ্গে যুক্ত করেছে। এই সেতু দিয়ে চলাচলকারী যানবাহনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই সেতুর টোল একাধিকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ বর্ধিত টোল হার কার্যকর হয় ২০১২ সালে। অন্যদিকে মুক্তারপুর সেতুর মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে মুন্সিগঞ্জের সংযোগ স্থাপিত হয়েছে। এর নাম ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এটি ২০০৮ সালে চালু হয়েছে। চালুর পর এই প্রথম এই সেতুর টোলের হার বাড়ানো হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের নতুন টোল হার হবে ৫০ টাকা। এখন এই হার ৪০ টাকা। কার ও জিপের এখন টোল লাগছে ৫৫০ টাকা। আগে এই যানের টোল ছিল ৫০০ টাকা। ছোট বাসের টোল ৬৫০ থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। বড় বাসের টোল হবে ১০০০ টাকা। আগে বড় বাসের টোল ছিল ৯০০ টাকা। ছোট ট্রাকের টোল ৮৫০ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০০০ টাকা। মাঝারি ট্রাকের টোল বর্তমানে ১ হাজার ১০০ টাকা। নতুন টোল হারে মাঝারি ট্রাকের (৫-৮ টন) টোল ধরা হয়েছে ১ হাজার ২৫০ টাকা। ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা করা হয়েছে। এর চেয়ে বড় ট্রাক ও টেইলরের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা। ট্রেইলর বা অন্য বড় যানের জন্য আলাদা টোল হার ছিল না। এর বাইরে বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল করে। এর জন্য রেল কর্তৃপক্ষ থেকে বছরে এক কোটি টাকা করে পায় সেতু বিভাগ।

এদিকে মুক্তারপুর সেতুর টোল ১০ থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে কার/টেম্পোর টোল ধরা হয়েছে ৫০ টাকা। যা আগে ৪০ টাকা ছিল। ছোট ও বড় বাসের টোল ৫০ টাকা করে বাড়িয়ে যথাক্রমে দেড় শ ও আড়াই শ টাকা করা হয়েছে। ট্রাকের টোলও ৫০ টাকা বেড়েছে। আগে ট্রেইলরের জন্য আলাদা টোল হার না থাকলেও নতুন করে তা যুক্ত হয়েছে। এগুলোর শ্রেণিভেদে টোলের হার ৬০০ থেকে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস সংবাদমাধ্যমকে বলেন, নতুন টোলের হার শিগগিরই প্রয়োগ করা হবে। এর আগে বিজ্ঞপ্তি দিয়ে সর্বসাধারণকে জানানো হবে। পাশাপাশি টোল আদায়সংক্রান্ত সফটওয়্যার হালনাগাদ করা হবে।

তিনি জানান, দীর্ঘদিন টোলের হার বাড়ানো হয়নি কিন্তু এ সময়ে সেতুর রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park