1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 11:24 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

তালেবান আফগানিস্তানের ২ ভারতীয় দূতাবাস তছনছ করে গাড়ি নিয়ে গেল

  • প্রকাশিত : শুক্রবার, আগস্ট ২০, ২০২১
  • 472 বার পঠিত

আফগানিস্তানে অন্তত দুইটি ভারতীয় দূতাবাস হানা দিয়েছে তালেবান। সেখানে তল্লাশি চালানোর সময় তছনছ করার পর দুইটি গাড়িও নিয়ে গেছে তালেবানরা৷ গত বুধবার কান্দাহার এবং হেরাতের ভারতীয় দূতাবাসে এ ঘটনা ঘটে বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

দুইটি দূতাবাসই ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার৷ সেখানকার কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা ভারতীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা এমনটাই আশা করেছিলাম৷ দূতাবাসে তছনছ করার পাশাপাশি ওরা দূতাবাসে বিভিন্ন নথির খোঁজেও তল্লাশি চালায়৷ আমাদের দুটি দূতাবাস থেকেই গাড়ি নিয়ে চলে গেছে তালেবান যোদ্ধারা।

এই ঘটনার কয়েকদিন আগেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলোর কোনো ক্ষতি করা হবে না বলে তালেবানের কাতার অফিস থেকে আশ্বস্ত করা হয়েছিল৷ দূতাবাস খালি না করার জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছিল তালেবান। ভারত সরকারের সূত্র অনুযায়ী, কাতারে অবস্থিত তালেবান নেতা আব্বাস স্টানিকজাইয়ের অফিস থেকেই এই বার্তা দেওয়া হয়েছিল।

চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত। ভারতীয় বিমান বাহিনীর দুটি সি-১৭ বিমানে করে দূতাবাসের কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়। আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনা হয়। যদিও এখনও প্রায় এক হাজার ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park