1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 16, 2026, 8:48 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

তালেবান লস্করগাহের পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ১২, ২০২১
  • 464 বার পঠিত

তালেবান আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে । বৃহস্পতিবার এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে— তালেবান হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে বুধবার লস্কসরগাহের আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়।

হেলমান্দ প্রদেশের সংসদ সদস্য নাসিমা নিয়াজী বলেন, বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স দখলে নেয় তালেবান। এ সময় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন।

এদিকে গত শুক্রবারের পর থেকে আফগানিস্তানের ৩৪টির মধ্যে ৯টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park