1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 11:09 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
  • 139 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিনই একটু একটু করে কমছে। একদিনের ব্যবধানে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়েছে। একই সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

শনিবার  সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা একই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে, ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ছিন্নমূল আর নিম্নআয়ের মানুষগুলো শীতে বেশি কষ্ট পাচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঠান্ডার কারণে রাস্তায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম। শীত নিবারণের জন্য মানুষ কয়েকটি গরম কাপড় পরিধান করছে। তারপরও শীত থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা জয়রামপুর গ্রামের হযরত আলী নামে এক বাসিন্দা বলেন, ‘শীতের কারণে ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। শীত সহ্য করা সম্ভব হচ্ছে না। দিনের বেলা ও রাতের বেলা শীত অনুভূত হচ্ছে।’

চুয়াডাঙ্গা ভালাইপুর গ্রামের মুদি দোকানি রহিম মণ্ডল জানান, শীতের কারণে বাইরে বের হওয়া যাচ্ছে না। শীতের মধ্যে দোকান খুলে বসে থাকলেও মানুষ বাইরে আসছে না।

চুয়াডাঙ্গায় গরমের সময় গরম আর শীতের সময় শীত বেশি। জেলার বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত।

চুয়াডাঙ্গা হিজলগাড়ি গ্রামের কৃষক জালাল হোসেন বলেন, ‘ঘরে বরফের মত ঠান্ডা অনুভূত হয়। মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে। শরীর ঠান্ডায় জমে যাওয়া মত অবস্থা তৈরি হয়। একটানা কাজ করা যায় না।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমছে। একদিনের ব্যবধানে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা কমেছে। ডিসেম্বরের মাঝামাঝিতেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

এরআগে শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park