1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 6, 2025, 6:50 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

দেশে ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে: চিফ হুইপ

  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৯, ২০২১
  • 382 বার পঠিত

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ আসাকে কেন্দ্র করে দেশে ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিয়ে রাজনীতি করাকে সংবিধানে বন্ধ করে দিয়ে ছিলো, জিয়াউর রহমান, বিএনপি, জাতীয় পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করে সেই সময় সুযোগ নিয়ে ছিলো। আজও তাদের এজেন্টরা একই কৌশলে দেশে ধর্মের রাজনীতি শুরু করেছে।

সোমবার (২৯ মার্চ) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টি পারপাস হল রুমে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ তার বক্তব্যে আরো বলেন, হেফাজত ইসলাম হরতালের কর্মসূচি দেন। আর গাড়িতে আগুন দেওয়ার হুকুম দেয় বিএনপি। তাতেই প্রমাণ হয় হেফাজত ইসলাম বিএনপির ভিকটিম হিসাবে কাজ করছেন।

চিফ হুইপ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল, ভূমি অফিস উদ্বোধনসহ ২০ আসন বিশিষ্ট একটি আইসিটি ল্যাব ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

এ সময় তার সাথে মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত দায়িত্ব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভূমি অধিগ্রহণ শাখা) প্রমথ রঞ্জন ঘটক, সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান, ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park