1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 6, 2026, 4:56 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের হার

  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ২৪, ২০২১
  • 372 বার পঠিত

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে মারা গেছেন ২০ জন। এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে মারা যান ২২ জন। এ সময় সংক্রমিত হন ৪৩৬ জন। গতকালের তুলনায় আজ মৃত্যু কমেছে। তবে শনাক্ত বেড়েছে।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জন। সংক্রমিত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৮ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন ৫১৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩ দশমিক ৩৪ শতাংশ।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চে প্রথম করোনা রোগী শনাক্ত হন। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়।

নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়ায়। গত ১০ ডিসেম্বর থেকে নতুন রোগী শনাক্ত এবং শনাক্তের হার কম। তিন সপ্তাহ ধরে পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে। চলতি বছরের অধিকাংশ দিন ১ হাজারের কম রোগী শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় মোট
মৃত্যু : ২০ মৃত্যু : ৮০২৩
শনাক্ত : ৪৭৩ শনাক্ত : ৫৩১৭৯৯
সুস্থ : ৫১৪ সুস্থ : ৪৭৬৪১৩
সূত্র : স্বাস্থ্য অধিদপ্তর

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park