1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 12:15 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ধামরাইয়ে অটোরিকশাচাপায় শিশু নিহত

  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২০
  • 596 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত অটোরিকশার চাপায় বিশাল রহমান বাচ্চু (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের জয়পুরা-ধামরাই বাজারের আঞ্চলিক সড়কের সোমভাগ বাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

বাচ্চু গাইবান্ধা জেলার সাঘাটা থানার থৈগড় গ্রামের ফুল মিয়ার ছেলে। সে তার বাবা ও মায়ের সঙ্গে ওই এলাকায় আনোয়ারের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতো বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে বাসা থেকে রাস্তায় বের হলে বাচ্চুকে ধামরাইয়ের জয়পুরাগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় পড়ে গেলে জয়পুরা থেকে ছেড়ে আসা অপর একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক শংকর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park