1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:08 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তায় যা বললেন শেখ হাসিনা

  • প্রকাশিত : বুধবার, জুন ৫, ২০২৪
  • 138 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ জয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচনের ফল প্রকাশের পর নরেন্দ্র মোদিকে এক চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

মোদির উদ্দেশে শেখ হাসিনা লেখেন, ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) জয়ে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।

ভারতীয় নির্বাচন কমিশনের ফলাফল বলছে, এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয়েছে ২৪০টি আসনে। তাতে অবশ্য সরকার গঠনে সমস্যা হবে না দলটির। কারণ, বিজেপির নেতৃত্বধীন ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ভুক্ত দলগুলো সম্মিলিতভাবে জয়ী হয়েছে মোট ৫৩টি আসনে। ফলে দল এবং জোটের মোট ২৯৩ জন এমপি নিয়ে অনায়াসেই সরকার গঠন করতে পারবে বিজেপি।

তবে ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনে বিজেপির যে ফলাফল ছিল, তার তুলনায় এবারের ফলাফল খানিকটা হতাশাজনক। কারণ, ২০১৪ সালে লোকসভার ২৮২টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। ২০১৯ সালের নির্বাচনে দলটির ফলাফল ছিল আরও ভালো। সেবার ৩০৩টি আসনে নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। অর্থাৎ, গত দু’বার চাইলে একাই সরকার গঠন করতে পারত বিজেপি, জোটের সমর্থনের প্রয়োজন পড়ত না।

কিন্তু এবার জোটের সদস্যদের সমর্থন ব্যতীত সরকার গঠন করা কোনোভাবেই সম্ভব হবে না দলটির পক্ষে। এনডিএ জোটের কোনো দল যদি এবার জোট ত্যাগ করে, তাহলে বড় সমস্যায় পড়বে বিজেপি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park